spot_img

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে মাওলানা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ