spot_img

৭ মার্চ এর ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বিএনপি ঐতিহাসিক ৭ মার্চ এর ইতিহাস বিকৃতি করেছে মন্তব্য করে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন ঘোষণা দিলো যে, তারা ৭ মার্চ পালন করবে, আমি আশা করেছিলাম, ইতিহাসকে মেনে নেওয়ার শর্তে এবং এতদিন ধরে তারা যে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, সেই কলঙ্ক মোচনের স্বার্থে তারা ৭ মার্চ পালন করবে। কিন্তু ৭ মার্চ পালন করতে গিয়ে যে বক্তৃতাগুলো তারা করেছেন, যেভাবে ভাষণ দিয়েছেন, তা বরং ৭ মার্চের বক্তব্যের সারমর্মকে খাটো করার জন্যই। অর্থাৎ একটি অসৎ উদ্দেশ্য নিয়ে তারা ৭ মার্চ পালন করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর জনগণ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করার জন্য মিছিল করতে করতে রাস্তায় বেরিয়ে গেল এবং যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলো। অথচ বিএনপি নেতারা বঙ্গবন্ধুর সেই ভাষণকে কটাক্ষ করে বক্তব্য রাখলেন।

হাছান মাহমুদ বলেন, আপনারা ক্রমাগতভাবে ইতিহাস বিকৃত করেছেন। এই ৭ মার্চের ভাষণ ২১ বছর বাজাতে দেননি। বিএনপি এবং এরশাদ সাহেবও যতদিন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের রেডিও ও টেলিভিশনে ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল, বাজাতে দেয়নি। কিন্তু এই ভাষণকে আজ বিশ্বে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের দলিল হিসেবে এই ভাষণ স্থান পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ