spot_img
spot_img

নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা; ৩৮৪ পর্যটক নিখোঁজ

নেপাল-চীন সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যায় ৩৮৪ পর্যটক নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) নেপাল পর্যটন বোর্ডের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চীনের তিব্বত সংলগ্ন নেপাল সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে বিদেশী পর্যটক রয়েছেন ২৯১ জন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও অবতরণের নিরাপদ স্থান খুঁজে না পাওয়ায় তা ফিরে এসেছে। বন্যা কবলিত রাসুয়া জেলার স্থানীয় হেলিপ্যাডটিও ভেসে গেছে।

রাসুয়া জেলার প্রধান কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার বলেন, আকস্মিক বন্যার কারণ এখনো অস্পষ্ট। এলাকার কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। বন্যাটি হঠাৎ করেই এসেছে। উজানে কোনো হিমবাহ হ্রদ ফেটেছে কি না, বা কী ঘটেছে, তা আমরা এখনো জানি না। বন্যাটি হঠাৎ করেই দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা অজয় ​​শ্রেষ্ঠা বলেন, বন্যার সঠিক উৎস জানা নেই। দেখে মনে হচ্ছিল যেন বাঁধ ভেঙে পানি এসেছে।

এছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, উজানে থাকা চীনের তিব্বত অংশ থেকে আকস্মিক ভয়াবহ পানির ঢল নেপালের ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে নেমে ভয়ানক বন্যার সৃষ্টি করছে। আকস্মিক ভয়াবহ পানির তোড়ে ব্রিজ ও পাড়ের দালানগুলো ভেঙে ভেসে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা, কাঠমুন্ডু পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ