spot_img
spot_img

আমন্ত্রণ পেলে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশগুলোর যোগদানের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠাতা সদস্যদের আমন্ত্রণ পেলে বাংলাদেশও এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, ‘তারা যদি (সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান) বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, তাহলে আমরা অবশ্যই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করব।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ কথা বলেন।

খলিলুর রহমান উল্লেখ করেন, এ বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে।

পাকিস্তান জানিয়েছে, অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও সম্মিলিত দায়িত্বের প্রতি অঙ্গীকার রয়েছে এমন দেশগুলোর জন্য চুক্তির দরজা খোলা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, নতুন অংশগ্রহণকারীদের জন্যও এই চুক্তি উন্মুক্ত রয়েছে। তিনি এটিকে শান্তি রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে বর্ণনা করেন।

ইসলামাবাদে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দ্রাবি বলেন, ‘একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত রয়েছে, যারা সম্মিলিত দায়িত্ব এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি নিজেদের অঙ্গীকার ভাগ করে নেয়।’

তিনি আরও বলেন, ‘যেকোনো আনুষ্ঠানিক অনুরোধ রিয়াদ ও আঙ্কারায় আমাদের অংশীদারদের সঙ্গে পরামর্শ করে বিবেচনা করা হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ