আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, বিরোধী দল ৬ মাস না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে। রাজনীতি ঘোলাটে করার দ্বারা তাদের উদ্দেশ্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারের কিছু সময় লাগবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে।
একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।











