spot_img
spot_img

আলজেরিয়ায় সাধারণ নির্বাচন ১২ জুন

আলজেরিয়ায় সাধারণ নির্বাচন আগামী ১২ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন। এর আগে গত মাসে তিনি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) প্রেসিডেন্টের এক অধ্যাদেশের মাধ্যমে এই তারিখ ঘোষণা করা হয়।

উল্লেখ, ২০১৯ সালে আলজেরিয়ার গণবিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার পতনের পর ওই মাসের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেন আবদুল মজিদ তাবুন। সাধারণ নির্বাচনের পরপরই দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ