গুম আইন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধ আইনে স্পষ্ট বলা হয়েছে— যার বিরুদ্ধে অভিযোগ করা হবে, সেই সংস্থা বা বাহিনী ওই মামলা তদন্ত করতে পারবে না।
এসময়, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের প্রস্তাবিত মানবাধিকার কমিশন পুনর্গঠন ও গুম প্রতিরোধ আইনের তদন্তের বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। গুম, খুন ও মানবাধিকার সংক্রান্ত আইন ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।
সেমিনারে রোহিঙ্গা ইস্যুতে বক্তারা বলেন, এই গোষ্ঠীর অর্থনীতির মূল উৎস মাদক বেঁচাকেনা। সীমান্তে নার্কোটিক্স, হিউম্যান ট্র্যাফিকিং এবং স্ক্যামের বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দল যদি দাঁড়ায়, রোহিঙ্গা সংকট সমাধানে বেশি সময় লাগবে না বলেও জানান তারা।











