spot_img

‘নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে চুপ করে বসে থাকবে না জনগণ’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে জনগণ আর চুপ করে বসে থাকবে না।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে ঢাকা মহানগরীর ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অঞ্চলভিত্তিক তারবিয়াত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, খুন-গুম, ধর্ষণ-চাঁদাবাজি, দূর্নীতি-দুঃশাসন, জুলুম-নির্যাতন, মাদক-সন্ত্রাস, অপরাধীদের রাজনৈতিক আশ্রয়সহ সরকারের স্বেচ্ছাচারিতায় আজ দেশে চরম সামাজিক ও রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। বারবার ভোট ডাকাতির মধ্য দিয়ে সরকার ও নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনগণ সরকার ও জনগণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমীনুল ইসলাম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, বরকত উল্লাহ লতিফ, এডভোকেট শওকত আলী হাওলাদারসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ