spot_img
spot_img

রমজানের আগেই পেঁয়াজের দাম কেজিপ্রতি বাড়লো ১৫ টাকা

মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ টাকা বেড়েছে। আর এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এ চিত্র পাওয়া গেছে।

বাজারে এখন খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। অথচ বুধবারে দাম ছিল ৪০ টাকা। বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা।

পেঁয়াজের দাম বাড়ার চিত্র পাওয়া গেছে সরকারি বিপণন সংস্থা বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দৈনিক বাজার দরের তথ্যেও।

টিসিবির তথ্যমতে, এক কেজি ভালো মানের দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকায়। যদিও কিছু দোকানে ৪৫ টাকাতেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। সপ্তাহখানেক আগেও দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও এক মাসের ব্যবধানে ১৫ টাকা বেড়ে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২৭ শতাংশ বেশি দামে। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

ক্রেতাদের অভিযোগ, সবেমাত্র শেষ হলো পেঁয়াজের উৎপাদনের মৌসুম। রোজার আগেই পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তাই কোনো কারণ ছাড়াই হু হু করে পণ্যটির দাম বাড়ছে। কিন্তু ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করলেও দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।

বেশ কয়েকজন পাইকারি ব্যবসায়ী বলছেন, স্থানীয় মহাজনরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। ফলে আমাদেরকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। যে কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ