spot_img
spot_img

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতি আওয়ামী লীগের মতিন খসরু, সম্পাদক বিএনপির রুহুল কুদ্দুস

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২ ইং) নির্বাচনে সভাপতি হয়েছেন সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী মো: রুহুল কুদ্দুস কাজল।

বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে এ ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মতিন খসরু ৭৭৫ ভোটে হারিয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের মো: ফজলুর রহমান খানকে। অপরদিকে রুহুল কুদ্দুস কাজল ৯৮২ ভোটে হারিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আবদুল আলীম মিয়া জুয়েলকে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবরসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শুরু হয়।

বুধ ও বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দেন আইনজীবীরা। নির্বাচনে ৭ হাজার ৭২২ ভোটারের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ