spot_img
spot_img

পশ্চিম তীরে অবৈধ বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা নেতানিয়াহুর

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে বিরল সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (২৯ আগস্ট) দুটি ফিলিস্তিনি গ্রামে সংঘটিত হামলাকে ‘অপরাধমূলক সহিংসতার কর্মকাণ্ড’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তিনি।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘কুসরা ও জালুদ গ্রামে আইন লঙ্ঘনকারী মুষ্টিমেয় কিছু দাঙ্গাকারীর সংঘটিত অপরাধমূলক সহিংসতার কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই।

তারা আইন মেনে চলা ইহুদি সম্প্রদায়ের প্রতি গুরুতর অবিচার করছে, আইডিএফকে তার দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত করছে এবং বিশ্বে ইসরাইলের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।’

এর আগে শনিবার দখলকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম কুসরায় কয়েক ডজন ইসরাইলি বসতিস্থাপনকারী হামলা চালায়। ওই এলাকায় প্রায় তিন সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর এই হামলা হয়।

আগস্টের শুরুর দিকে একদল উচ্ছৃঙ্খল বসতিস্থাপনকারী নাবলুসের কাছে গ্রামের উপকণ্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘরে সরবরাহ প্রবেশে বাধা দেওয়া শুরু করে। এতে বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। ঘটনাটি দেশীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দার জন্ম দেয়।

সূত্র: আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ