spot_img
spot_img

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় কমিটির সংসদমুখী পদযাত্রা শুরু

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম-খুনে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।

রোববার (৩০ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর বাংলামটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন।

কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে জাতীয় সংসদ ভবনের সামনে জমায়েত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করবেন জাতীয় কমিটির নেতারা।

এর আগে কর্মসূচিতে দলমত নির্বিশেষে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানায় কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ