spot_img
spot_img

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি; গ্রেফতার অভি দাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন।

শুক্রবার বিকালের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের নজরে আসে। এরপর রনির শাস্তির দাবিতে রাতেই স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করেন।

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঢাকা থেকে রনিকে গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ