spot_img
spot_img

পাঁচ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়।

সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সরকার বিদেশ যাওয়ার জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।

তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গতানুগতিক ও শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সে ক্ষেত্রে চাকরির বাজারে যেসব বিষয়ে চাহিদা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক ও সিলেবাসে মূল্যায়ন চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিগগিরই সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে। সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ