spot_img
spot_img

তুরস্কের সামনে ইতিহাসের নতুন সোনালি অধ্যায় লেখার সুযোগ এসেছে: এরদোগান

বড় ধরনের সংকট ও কঠিন সময় পার করে তুরস্কের সামনে ইতিহাসের নতুন একটি সোনালি অধ্যায় লেখার সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

রোববার (৩০ আগস্ট) রাজধানী আঙ্কারায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, সন্ত্রাসবাদের অধ্যায় যখন বন্ধ হবে, তখন আশা বাড়বে এবং তুরস্কের অঞ্চলজুড়ে নতুন আশার হাওয়া বইতে শুরু করবে।

তুরস্ককে উসকানি দেওয়ার চেষ্টা করছে এমন ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, তুরস্ককে উসকানি দেওয়ার চেষ্টা করার আগে ইতিহাসের একটি বই পড়ুন। সেখানে নিজেদের অতীতও দেখতে পাবেন।

তুরস্কের স্বাধীনতা রক্ষায় দেশটির দীর্ঘ ইতিহাসের আত্মত্যাগের কথা তুলে ধরে এরদোগান বলেন, অন্যের ওপর নির্ভর না করে নিজেদের শক্তির ওপর ভর করেই তুর্কি জাতি এক হাজার বছর ধরে এই ভূখণ্ডে টিকে আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ