spot_img
spot_img

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, দেশের মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভোটে বিএনপি সরকার গঠন করেছে। ইতিহাসে কোনো স্বৈরাচারী বা অগণতান্ত্রিক সরকারই জনগণের ওপর জোর করে চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসকেরও পতন ঘটেছে। তাই গণতন্ত্রের মূল শক্তিই হলো জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ