spot_img
spot_img

পাকিস্তানের বিরুদ্ধে ‍আফগান ভূখন্ড ব্যবহার করতে দেওয়া হবে না: মাওলানা আহমাদ শাকীব

পাকিস্তানের বিরুদ্ধে ‍আফগান ভূখন্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সরদার আহমাদ শাকীব।

তিনি বলেন, ২০২১ সালের পর কাবুলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার উদ্ভব হয়েছে এবং এখন আফগানিস্তান তার ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে দিতে চায় না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক বক্তৃতাকালে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সর্দার আহমেদ শাকীব এসব কথা বলেন।

আহমাদ শাকীব বলেন, আফগানিস্তান ও পাকিস্তান ভূগোল, অভিন্ন সম্প্রদায়, বাণিজ্য, ট্রানজিট এবং নিরাপত্তার দিক থেকে গভীরভাবে সংযুক্ত। এর অর্থ হলো, যেকোনো এক দেশের ঘটনা অন্য দেশের ওপর সরাসরি প্রভাব ফেলে।

তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপকে ন্যায়সঙ্গত প্রমাণের জন্য পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে ব্যবহার করা আফগানিস্তান মেনে নিতে পারে না।

তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে উদ্ভূত সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে পাকিস্তানের উদ্বেগের বিষয়টি কাবুল বুঝতে পারে। তবে এই ধরনের অভিযোগগুলো সুনির্দিষ্ট হওয়া উচিত এবং তা ব্যক্তি, নেটওয়ার্ক ও সুনির্দিষ্ট মামলার বিবরণসহ শক্ত ও বাস্তব তথ্যের ওপর ভিত্তিসহ পাকিস্তান থেকে আসা উচিত।

আফগান রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান যদি তাদের নিরাপত্তা উদ্বেগ নিরসনে আফগানিস্তানের সহযোগিতা প্রত্যাশা করে, তবে কাবুল চায় ইসলামাবাদ যেন আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ নিয়েও সরাসরি আলোচনা করে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য গঠনমূলক সম্পৃক্ততাকে অপরিহার্য করে তুলেছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ