spot_img

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

বুধবার (১৭ মার্চ) বিকেলে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠানের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন কতটা হয়েছে ভেবে দেখতে হবে। বর্তমান সময়ে রাজনীতি যেন উল্টো পথে যাচ্ছে। রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মহান ক্ষেত্র। রাজনীতিবদদের প্রতি আহ্বান জানাবো বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ