spot_img

করোনায় আক্রান্ত রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলে তার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলাম। এর মধ্যে বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে করোনা টেস্টের জন্য স্যাম্পল দেই। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও তিনি জানান। দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ