আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মাওলানা মুত্তাকী বলেন, আফগানিস্তান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততাও বাড়ছে।
নারী ও মেয়েদের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নারীরা ব্যবসা-বাণিজ্যে সক্রিয় রয়েছেন এবং মেয়েরা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে আফগানিস্তানজুড়ে ৩০ লাখেরও বেশি মেয়ে স্কুলে পড়াশোনা করছে।
সূত্র: আরিয়ানা নিউজ











