ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় দেশের আইন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিমানমন্ত্রী আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইনকে ভিন্নভাবে প্রয়োগ করার সুযোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেবে না। আইন ভাঙলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এটাই নতুন বাংলাদেশের বার্তা।’
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ সড়কে উল্টোপথে যাওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় গাড়িতে ছিলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।











