spot_img
spot_img

লংমার্চ কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়: জামায়াত আমীর

লংমার্চ কর্মসূচি কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়েই এ কর্মসূচি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী হাফেজদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, লংমার্চ কর্মসূচি কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়ে এ কর্মসূচি।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারের যেকোনো ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত বিরোধী দল। তবে কোনো সিদ্ধান্ত জনবিরোধী হলে ছাড় দেওয়া হবে না।

এ সময় হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়ার দাবি জানিয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন শফিকুর রহমান।

তিনি আরও বলেন, সমাজে নৈতিকতার চর্চা বাড়লে জাতি লাভবান হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ