উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১ মিলিয়ন মার্কিন ডলার (১২.৩ কোটি টাকা) অনুদান প্রদান করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তরকালে এ বিষয়টি অবহিত করেন।
এর আগে, ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া, নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষিতে ২৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ একটি শোক প্রস্তাবও গ্রহণ করেছিল।











