spot_img
spot_img

আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আমেরিকা-ইরান যুদ্ধের কারণে সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। এরপরও শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সর্বজনীন সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা গেলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমে আসবে। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে তারা জনশক্তির বোঝায় পরিণত হবে। শ্রমবাজারে নারীর আনুষ্ঠানিক অংশগ্রহণ বাড়ানো গেলে দারিদ্র্য কমে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ