spot_img
spot_img

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, দেশের অর্থনীতিতে নোয়াখালীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জেলার জিডিপিতে ইতিবাচক অবদানও রয়েছে। এ ছাড়া রাজধানী থেকে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্বের কম আরেকটি জেলার বিভাগ হওয়ার দাবির চেয়ে নোয়াখালী তুলনামূলকভাবে দূরে অবস্থিত। তাই বিভাগীয় শহরের মর্যাদা পাওয়ার দাবিতে নোয়াখালী এগিয়ে রয়েছে বলেও তারা যুক্তি দেন।

জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভের কারণে একপর্যায়ে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর বিক্ষোভ শেষ হলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ