spot_img
spot_img

মমতার প্রার্থীকে পরাজিত করতে গৃহকর্মীকে মনোনয়ন দিল হিন্দুত্ববাদী বিজেপি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্ডারকে পরাজিত করতে কলিতা মাঝি নামের এক গৃহকর্মীকে মনোনয়ন দিয়েছে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি। বিজেপির এ প্রার্থী সংসার চালাতে বাড়ি বাড়ি গৃকর্মীর কাজ করেন।

বিজেপি যখন তাকে প্রার্থী ঘোষণা করে তখনও তিনি একটি বাড়িতে গৃহর্মীর কাজ করছিলেন। প্রার্থী হওয়ার পর তিনি কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্যমতে, বামপন্থীদের গড় ছিল এই আউশগ্রাম বিধানসভা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের থেকে তা ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডার।

এবারও তৃণমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। আর এই দাপুটে নেতাকে পরাজিত করতেই একজন গৃহকর্মীকে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ