spot_img

শাল্লায় হামলার প্রধান আসামী স্বাধীন দলেরে কেউ নয় বলে দাবি করল জেলা যুবলীগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলার গ্রেফতার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন মেম্বার (৫০) দলের কেউ নন বলে দাবি করেছে জেলা যুবলীগ।

শনিবার (২১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রমিজবিপণির জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই। তাই যারা শহিদুল ইসলামকে যুবলীগের নেতা বলে প্রচার করছেন, সেটা সঠিক নয়। এটা মূল ঘটনাকে আড়াল করার ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ