spot_img
spot_img

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আফগান পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ।

শনিবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ, অভিন্ন স্বার্থ এবং সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। চলমান আঞ্চলিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অব্যাহত রাখা উভয় দেশের স্বার্থে রয়েছে বলেও তারা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ আফগানিস্তান-রাশিয়া সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ