spot_img
spot_imgspot_img

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা

ভারতের উত্তরাখণ্ডে অনুমোদন ও স্বীকৃতিসংক্রান্ত নথি না থাকার অভিযোগে একের পর এক মাদরাসার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্যটিতে ২০টি মাদরাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে ১৭টি মাদরাসা সিলগালা করা হয়েছে এবং আরও তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এরই ধারাবাহিকতায় দেরাদুন ও হালদোয়ানিতে কয়েকটি মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। উত্তরাখণ্ডের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, দেরাদুনে তিনটি মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজাদ কলোনিতে অবস্থিত মাদরাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়া সিলগালা করা হয়েছে। একই এলাকার মাজরায় অবস্থিত মাদরাসা দার-ই-আরকাম ও মাদরাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তাঁরা প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

পরাগ মধুকর ধাকাতে বলেন, এখন পর্যন্ত রাজ্যে ১৭টি মাদরাসা সিলগালা করা হয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে রাজ্যে মোট ২০টি মাদরাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এদিকে নৈনিতাল জেলার হালদোয়ানিতেও একই ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। শহরের গৌজাজালি নর্থের শনি বাজার রোডে অবস্থিত মাদরাসা জামিয়া নূরিয়া বরকাতে আমিনা এবং বানভুলপুরার ইন্দিরা নগরের আরেকটি মাদরাসা সিলগালা করা হয়েছে।

হালদোয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এ বি বাজপেয়ী জানান, মাদরাসা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত নথিপত্র উপস্থাপন করতে না পারায় নিয়ম অনুযায়ী সিলগালা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও রাজ্যে নির্ধারিত বিধি ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা না করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ