spot_img
spot_imgspot_img

হুথি ঘাঁটিতে হামলা চালাল ইয়েমেনের সরকারি বাহিনী

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান সমর্থিত হুথি বাহিনীর একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানান।

তিনি বলেন, আল-লাবানাত সামরিক ক্যাম্প লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। এতে সেনাবাহিনীর বহরে সম্প্রতি যুক্ত হওয়া ‘বিশেষায়িত সক্ষমতা’ ব্যবহার করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আল-নুজাইলি দাবি করেন, অভিযানে ইরান সমর্থিত হুথি বাহিনীর সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং তাদের সদস্যদেরও নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে অভিযানে কী ধরনের অস্ত্র বা সামরিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এবং কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

২০১৪ সালে হুথি বাহিনী রাজধানী সানা ও ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘ সংঘাত শুরু হয়। ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও সাম্প্রতিক সময়ে আবার সংঘর্ষ বেড়েছে।

২০২৩ সালের শেষ দিকে গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সমর্থিত হুথি বাহিনী দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং লোহিত সাগরে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক সংঘর্ষ বৃদ্ধির ফলে ইয়েমেন আবারও পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ