spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে আরও একটি আলোচনার সুযোগ হাতছাড়া আমেরিকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন তা গ্রহণ করেনি ওয়াশিংটন, এর ফলে মার্কিন সরকার এ ধরনের আলোচনার সুযোগ হাতছাড়া করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

সোমবার (২২ মার্চ) প্রকাশিত ওই বিবৃতিতে এমনটা বলা হয়,

বিবৃতিতে বলা হয়, পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ১৯ থকে ২২ মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন বলে আপাতত এ ধরনের আলোচনায় বসা সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ