বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিয়ে জনসমক্ষে প্রশ্ন উঠলে প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা সেভাবে বিষয়টি মোকাবিলা করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, যেকোনো পাবলিক মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করেন, বিনয়ের সঙ্গে তা গ্রহণ করেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ও কর্মকর্তারা বিষয়টি একইভাবে অ্যাড্রেস করেন না।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, আর সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, তার লম্বা এজন্য বিদ্যুৎ থাকে না।”
বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সমস্যাটি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকেও তেমন দায়িত্বশীল অবস্থান প্রত্যাশা করেন তারা।












