spot_img
spot_imgspot_img

গাজ্জায় হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও কৃষিজমিতে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। একই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

গাজ্জা শহরের পশ্চিমে শেখ রিদওয়ান কবরস্থানের আশপাশে একটি বাড়িতে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের দক্ষিণে বাতন আল-সামিন এলাকায় ফারওয়ানা পরিবারের একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া, দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধবিমান উপত্যকার মধ্যাঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়ি ধ্বংস করেছে।

অন্যদিকে, গাজ্জা শহরের দক্ষিণে ১০ নম্বর সড়কের আশপাশের একটি কৃষিজমিতে ইসরাইলি দখলদার বাহিনীর যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে।

মঙ্গলবার সকালে খান ইউনিস শহরের দক্ষিণে আল-মাসলাখ এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে ৬৯ বছর বয়সী বৃদ্ধ ফাতহি আহমাদ মাহমুদ আবু আইয়াদা শহীদ হয়েছেন।

এ ছাড়া, খান ইউনিস শহরের পশ্চিমে কয়েক দিন আগে ইসরাইলি হামলায় আহত সাবেক ফিলিস্তিনি বন্দি রামজি আবু রাইদা পরে সেই আঘাতের কারণে শহীদ হয়েছেন।

গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলে আল-ফালুজা কবরস্থানের আশপাশে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র: সাফা নিউজে এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ