spot_img
spot_img

ওয়াজ মাহফিল সহ সামাজিক অনুষ্ঠানের সমাগম সীমিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বিয়ে বাড়ি, ওয়াজ মাহফিল সহ সামাজিক অনুষ্ঠানের সমাগম সীমিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিয়ে বাড়ির সমাগম, ওয়াজ মাহফিলের সমাগম, অন্যান্য সামাজিক অনুষ্ঠানের সমাগম সীমিত করতে হবে। এ বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের চিঠি স্বরাষ্ট-মন্ত্রণালয়ে গেছে এবং অন্যান্য মন্ত্রণালয়েও আমরা দিয়েছি। ডিসিদের কাছে এই চিঠি গেছে, তারা মোবাইল কোর্ট করবে। প্রয়োজনে তারা জরিমানাও করবে।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত কোনো ধরনের লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেয়া হচ্ছে। দেশে করোনা রোগী যে হারে সংক্রামিত হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কাজ কঠিন হয়ে পড়বে।

তিনি অভিযোগ করে বলেন, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের মনে রাখতে হবে কেন করোনা সংক্রমণ বাড়ছে।

এই সংক্রমণের উৎপত্তিস্থল কোথায়, এগুলো শনাক্ত করে সেই উৎপত্তিস্থলগুলো বন্ধ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ