spot_img

আ. লীগের ১২ বছরে ১৩ বার পানির মূল্য বৃদ্ধি পেয়েছে: ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে গত প্রায় ১২ বছরে মোট ১৩ বার পানির মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পানির দাম ৪ গুন বেড়েছে। অন্য দিকে ওয়াসার পানিতে ‘মল’ পাওয়ার ঘটনা টক অফ দ্যা সিটিও হয়েছিল এক সময়। টিআইবি গবেষণায় দেখা যায়, ওয়াসার পানি নিন্মমানের হওয়ায় ৯৩ শতাংশ গ্রাহককে পানি ফুটিয়ে কিংবা বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করে নিতে হয়। নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ঢাকা ওয়াসা। পরিচালন ব্যয়, ঘাটতি ও ঋণ পরিশোধের অজুহাতে আবাসিক ও বাণিজ্যিক খাতে পানির দাম বাড়ানো ঢাকা ওয়াসার একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

বুধবার (২৪ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, করোনায় অর্থনৈতিকভাবে যখন আমরা বিপর্যস্ত তখন ওয়াসার পানির মূল্য বৃদ্ধি “মরার উপর খাঁড়ার ঘা” বৈ কিছু না। ওয়াসার আইন অনুযায়ী, ওয়াসার বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে এবার পানির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। ঢাকা ওয়াসা হতে অনিয়ম, দূর্নীতি আর অব্যবস্থাপনা দূর করলে অস্বাভাবিক হারে পানির দাম বাড়ানোর প্রয়োজন হত না। তিনি অনতিবিলম্বে পানির মূল্য হ্রাস করে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করার জোর দাবী জানান।

শূরা অধিবেশনে দেওয়ান মিজানুর রহমানকে সভাপতি ও এইচ এম নিজাম উদ্দিনকে সেক্রেটারী মনোনীত করে সংগঠনটির মোহাম্মদপুর থানার ২০২১-২০২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ