spot_img
spot_imgspot_img

আগামীকাল ইনসাফের সাংবাদিকতা বিষয়ক ফ্রি কর্মশালা

সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ইনসাফের সাংবাদিকতা বিষয়ক ফ্রি কর্মশালা। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক ধারণা দেওয়ার লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তবে সাংবাদিকতায় আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।

ইনসাফ কার্যালয়সংলগ্ন ডিসিসি হলে জুমার পর শুরু হয়ে কর্মশালা চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক আগ্রহী অংশ নেন। জায়গার সীমাবদ্ধতার কারণে নিবন্ধন করেও অনেককে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তাদের কথা বিবেচনায় নিয়ে আবারও এ কর্মশালার আয়োজন করেছে ইনসাফ।

কর্মশালায় সাংবাদিকতা কী, কীভাবে সংবাদ তৈরি হয় এবং একজন সাংবাদিক কীভাবে চিন্তা ও কাজ করেন, এসব বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

এ কর্মশালার মধ্য দিয়ে ইনসাফ সাংবাদিকতা কোর্সের ১০ম ব্যাচের ভর্তি কার্যক্রমও চলবে। কর্মশালায় অংশ নিয়ে ইনসাফ সাংবাদিকতা কোর্সে ভর্তি হলে ২০ হাজার টাকার ‘আল্লামা বাবুনগরী রহ. জার্নালিজম স্কলারশিপ’ পাওয়ার সুযোগ রয়েছে।

কর্মশালায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। তবে আসন সীমিত হওয়ায় নিবন্ধনের পাশাপাশি অংশগ্রহণকারীদের সিট নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ