spot_img
spot_imgspot_img

ভারত খুনিদের আশ্রয়ের পাশাপাশি রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দিচ্ছে: জামায়াত আমীর

প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ভারতের অবদান অস্বীকার করা হয় না। তবে ভারত খুনিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশকে ব্যথিত করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, “তারা আমাদের সঙ্গে সৎ সম্পর্ক চান। আমরাও চাই। যদি আমরা সৎ প্রতিবেশী হতে চাই, তাহলে উভয় পক্ষেরই সদিচ্ছা ব্যক্ত করতে হবে।”

তিনি বলেন, “আমরা আর সীমান্তে কাঁটাতারে ফেলানির লাশ দেখতে চাই না। নির্বিচারে আমাদের দেশের নাগরিকদের একটা ঘরে নিয়ে হত্যা করবে, এটা আমরা দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের কান্না তিস্তার কোনো সমাধান হবে না, এটা আর আমরা সহ্য করতে রাজি নই।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ