নারী সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে না, বরং তাদের শরিয়াহ মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারী সাংবাদিকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, ‘নারী সাংবাদিকদের আমরা বাধা দিচ্ছি না, শরিয়াহ পালনের আহ্বান করছি।’
নারী সাংবাদিকদের নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান সম্পর্কে বিভিন্ন সময়ে আলোচনা তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে দলটির সিনিয়র নায়েবে আমীর স্পষ্ট করলেন, নারী সাংবাদিকদের সাংবাদিকতা বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া তাদের উদ্দেশ্য নয়। তাদের আহ্বান হচ্ছে শরিয়াহর বিধান মেনে দায়িত্ব পালন করা।












