spot_img
spot_imgspot_img

রাজনীতির সংস্কৃতি যেন গালাগালিতে পরিণত না হয়, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনৈতিক সংস্কৃতি যাতে গালাগালিতে পরিণত না হয় এবং স্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে, সেদিকে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা আহ্বান জানান বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা সরকারের পবিত্র দায়িত্ব। সরকারি দল ও বিরোধী দল মিলে গালাগালির পরিবর্তে কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ পরাজিত ফ্যাসিস্টদের ফিরে আসার পথ সুগম করতে পারে। এজন্য ঐক্য রাখা একান্ত কাম্য।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু ভিন্নমত যাতে শত্রুতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ