spot_img
spot_imgspot_img

সৌদি সমর্থিত বাহিনীর হাত থেকে মোখার নিয়ন্ত্রণ নিল হুথিরা

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুথি বাহিনী। এর আগে শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে ছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর হুথি বাহিনী মোখায় প্রবেশ করে শহরটির নিয়ন্ত্রণ নেয়। অ্যাসোসিয়েটেড প্রেসও স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের বরাতে হুথিদের মোখায় প্রবেশের খবর জানিয়েছে।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত মোখা সৌদি সমর্থিত বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক কেন্দ্র ছিল। শহরটির নিয়ন্ত্রণ হারানোর পর তাদের বাহিনীর একটি অংশ আরও দক্ষিণে ধুবাবের দিকে সরে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

মোখার নিয়ন্ত্রণ নেওয়াকে হুথি বাহিনীর জন্য বড় কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শহরটি কৌশলগত বাব আল-মান্দাব প্রণালী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে হুথিদের দক্ষিণমুখী অগ্রগতি অব্যাহত থাকলে বাব আল-মান্দাব ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে তাদের প্রভাব আরও বাড়তে পারে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় ধরনের লড়াই অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সংঘর্ষ ও হুথি বাহিনীর দ্রুত অগ্রগতিতে দেশটিতে আবারও বড় পরিসরের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ