spot_img
spot_imgspot_img

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট, তাতে জনগণের ভোগান্তিতে সরকার সচেতন। তবে এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।”

তিনি বলেন, পাশের বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি।

তিনি আরও বলেন, দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে।

তিনি বলেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ