spot_img
spot_imgspot_img

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গজুড়ে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যালোচনা শেষে অনুমোদন না থাকার অজুহাত দেখিয়ে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি মাদরাসার মধ্যে সর্বোচ্চ মালদহে অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে রয়েছে ২৫টি করে প্রতিষ্ঠান।

রাজ্যটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু সতর্ক করে বলেছেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদন দেখাতে হবে, অন্যথায় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।

রাজ্যে স্বীকৃত ও অস্বীকৃত মাদরাসার সংখ্যা নির্ধারণ করতে গত জুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি রাজ্যব্যাপী সমীক্ষার নির্দেশ দেন। এর ভিত্তিতে সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দফতর কলকাতা এবং অন্য ২২টি জেলায় মাদরাসাগুলোর ব্যবস্থাপনা, শিক্ষার্থী ভর্তি, অর্থায়নের উৎস ও নিবন্ধনের অবস্থা পরীক্ষা করে।

মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে ২ হাজার ১৩২টি মাদরাসা বৈধ অনুমোদনে পরিচালিত হচ্ছে, আর অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি। প্রাথমিক তদন্তের ফলের ওপর ভিত্তি করে প্রথম ধাপে ২৫২টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অনিয়ম শনাক্ত হওয়া ১০০টির প্রমাণের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ