spot_img

নিপুণ রায় চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দুইজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন নিপুণ রায়ের সহযোগী হাজি আরমান হোসেন।

সোমবার (২৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।

জানা যায়, নাশকতার অভিযোগে হাজারীবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।

অপরদিকে রাষ্ট্রপক্ষ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

গতকাল রবিবার বিকেল চারটার দিকে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ