spot_img
spot_imgspot_img

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক পাঠানো হচ্ছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে ড্রোনের মাধ্যমে বাংলাদেশে মাদক পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পনা করছে এবং ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।

সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বয়স ছয় মাস। দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকারকে সময় দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থায় যে পচন ধরেছে, তা নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। ছয় মাসে সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ