spot_img
spot_img

সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ৭ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিল নিয়ে সরকার কিছুই জানে না, পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে নির্বাচন কমিশন কোনো আলোচনা করেনি।’

তিনি বলেন, ‘আজকে আমি এতটুকুই বললো, প্রশ্ন নিবো না, প্রশ্ন নিলে প্যাচ লাগে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ