ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের উন্নয়ন আফগানিস্তানের চেহারা বদলে দেবে। আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পগুলো কোনো দেশের ওপর নির্ভরশীল নয়।
কান্দাহারে একটি স্থল পরিবহন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, বর্তমানে বড় উন্নয়ন প্রকল্পগুলো আফগানিস্তানের নিজস্ব বাজেট থেকে অর্থায়ন করা হচ্ছে। এসব প্রকল্প আফগান জনগণের প্রয়োজনের ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বিদেশি দেশগুলো আফগানিস্তানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে নিজেদের স্বার্থেই।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন আফগানিস্তানের চেহারা বদলে দেবে। এসব প্রকল্পের সবগুলোই আফগানিস্তানের নিজস্ব বাজেট থেকে অর্থায়ন করা হচ্ছে। আমাদের প্রকল্পগুলো কোনো দেশের ওপর নির্ভরশীল নয় এবং কারও অনুরোধে বাস্তবায়ন করা হচ্ছে না। এগুলো আফগানদের প্রয়োজনের ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
কান্দাহারের পরিবহন বিভাগের পরিচালক মৌলভী আদম বলেন, “দেশের অন্যান্য এলাকার মতো কান্দাহারেও পরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে। আমরা এসব কাজের মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় বাসিন্দারাও বলছেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য কমাতে বড় উন্নয়ন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ।
কান্দাহারের বাসিন্দা মির্জা সুলতানি বলেন, “বড় প্রকল্প বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং মানুষকে দারিদ্র্য থেকে রক্ষা করতে সহায়তা করে। উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।”
কান্দাহারের আরেক বাসিন্দা আবদুল লতিফ বলেন, “পরিবহন মন্ত্রণালয়ের এই প্রকল্পটি শহরকে সুশৃঙ্খল করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সহায়তা করবে।”
ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা কুশ তেপা খাল, দেশের রিং রোড নির্মাণ এবং টিএপিআই ও সিএএসএ-১০০০ প্রকল্পের চলমান কাজকে তাদের বড় অর্জনগুলোর মধ্যে উল্লেখ করেছেন।
সূত্র : টোলো নিউজ











