spot_img

মুফতী ওয়াক্কাস ছিলেন বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক: খেলাফত আন্দোলন

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (৩১ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মুফতী ওয়াক্কাস ছিলেন একজন চিন্তাশীল রাজনৈতিক, সকল আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তিনি ছিলেন তাওহীদি জনতার একজন অন্যতম রাহবার ও বাতিলের আতংক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তাঁর শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ