spot_img

ইরানি নেতাদের হত্যা করা খুবই সম্মানজনক কাজ: ট্রাম্প

ইরানের ক্ষমতাসীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করাকে খুবই সম্মানজনক কাজ হিসেবে অভিহিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পথে রয়েছে। তার ভাষ্যমতে, ইরানের নৌ ও বিমান বাহিনী ইতিমধ্যে অকেজো হয়ে গেছে এবং তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিসহ অন্যান্য সমরাস্ত্রের মজুদও দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতেই এই আক্রমণাত্মক নীতি গ্রহণ করা হয়েছে বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প আরও বলেন, আমেরিকা বর্তমানে অতুলনীয় সমরাস্ত্র এবং সীমাহীন গোলাবারুদ নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছে এবং তাদের হাতে পর্যাপ্ত সময়ও রয়েছে।

তিনি ইরানের সরকারকে একটি ‘উন্মাদ গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, গত ৪৭ বছর ধরে তারা নিজ দেশ ও বহির্বিশ্বে নিরপরাধ মানুষকে হত্যা করে আসছে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি এখন সেই শাসনের অবসান ঘটাচ্ছেন এবং একে একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব বলে মনে করেন। ট্রাম্পের এই কড়া ও আক্রমণাত্মক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ