spot_img
spot_img

গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, গাজ্জা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না।

গাজ্জা-সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

গুতেরেস আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সংগত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

জাতিসংঘের ২০২৬ সালের এক প্রতিবেদনে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে গাজ্জায় বেসামরিক মানুষের প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা, জাতিসংঘ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ