spot_img
spot_img

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ হবে, বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর এ লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর, এই জাতীয় কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের গোটা কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’

সরকার ও প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং চলার পথের প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে, আপনারা আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ, ১১ দলের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাহত করে, দেশকে অস্থিতিশীল করে ১১ দলকে বা জাতির কাছে কোনো ভুল মেসেজ দিতে চান, সাবোটাইজ করতে চান, তাদের কাছে বিনয়ের সঙ্গে আমরা এখন অনুরোধ করব, আপনারা এই অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে থাকবেন।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না, অহেতুক কেন আপনি পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’

তিনি জানান, লংমার্চের গাড়িবহর সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি, টিম ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ